স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত ৫০০ কম্বল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ডাকবাংলো চত্বরে কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম। এসময় আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, আব্দুল মমিন, নিমাইচড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুজ্জামান খোকন, হান্ডিয়াল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রাং, আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা, মহিলা আওয়ামী লীগের আহবায়ক বেগম সাজেদা রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত ৫০০ কম্বল দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
