স্টাফ রিপোর্টার : নৈতিকতা ও শিষ্টাচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ে জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল প্রবন্ধ উপাস্থাপন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীর। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক কর্মসুচী গ্রহন করেছেন। টেকসই উন্নয়নে দেশের কাউকে পিছিয়ে রাখা যাবে না। স্মার্ট বাংলাদেশ গড়তে নৈতিকতা ও শিষ্টাচার উন্নয়নের বিকল্প নাই। সেমিনারে উপস্থিত ছিলেন জাতীয় সমাজ সেবা কার্যালয় এর রাজশাহী বিভাগের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আসাফ উদ দৌলা, গোলাম সরোয়ার, ওসাকা এনজিও ও পরিচালক মাজহারুল ইসলাম, সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা শায়খ ইবনে পল্লব প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
