স্টাফ রিপোর্টার : জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, সন্তানদের দেশপ্রেমী করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে অধিকতর দায়িত্বশীল হতে হবে৷ তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। গতকাল সোমবার দুপুরে হিমাইতপুর গোরস্থান দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষাদানে মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেই সরকার মাদরাসা খাতে ব্যাপক উন্নয়ন করছে। দেশের মানুষ আগামী নির্বাচনে আওয়ামীলীগের পাশে থাকলে এ উন্নয়নের গতি আরো বাড়বে। মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শেখ রানু শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এ এইচ এম আরেফিন রুবেল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, ,পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, হিমায়েতপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল, সাধারণ সম্পাদক শাহিন, হিমায়েতপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল, হিমায়েতপুর গোরস্থান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফুল ইসলাম , জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজ খানসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
