স্টাফ রিপোর্টার : বিজ্ঞ আদালতের রায়ে এক বছরের সশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চাঁদ শেখ (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে গতকাল সদর থানার রাধানগরের গ্রীনহাউজ ছাত্রাবাসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত চাঁদ আটঘরিয়া থানার ত্রিমোহন গ্রামের হান্নান শেখের ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটঘরিয়া থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
