স্টাফ রিপোর্টার : ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলার ঈশ^রদী থানার সরকারি নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ডিবির সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন। এ সময় উল্লেখিত পরিমান ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী ও বিজ্ঞ আদালতে বিচারাধীন ৪ টি মাদক মামলার আসামী সোহেল রানা (৩৭) কে। ধৃত সোহেল রানা সদর থানার মজিদপুরের মোজাহারুল ইসলামের ছেলে। অভিযানে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) তানভীর রহমান, এএসআই (নিঃ) শামীম সরকার, এএসআই(নিরস্ত্র) আমিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন জানান, পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায় জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয় এবং এমন অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
