সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের দু’টি বাজারে অভিযান চালিয়ে ২মণ জাটকা মাছ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মৎস্য বিভাগ উপজেলার চিনাখড়া এবং দুলাই বাজারে অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করে।
জানা যায়, কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই দুই বাজারে জাটকা মাছ বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান একটি অভিযানিক দলের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করে। তবে এ সময় মৎস্যজীবীরা মাছ ফেলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিম খানার মাঝে বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
