স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রীশেখ হাসিনা গরীব-দুঃখীদের নানা প্রকার ভাতা, ত্রাণ-সহায়তা প্রদান করছেন। সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান তিনি। তিনি বাঙালি জাতিকে যতটুকু উন্নয়ন এনে দিতে পেরেছেন অন্য কোনো নেতা নেত্রী তা দিতে পারেনি। শেখ হাসিনা প্রমান করেছেন দেশের উন্নয়নে তিনি অদ্বিতীয়। গতকাল শুক্রবার বেড়া উপজেলা কৃষকলীগের অধীনন্ত নতুন ভারেঙ্গা ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। ডেপুটি স্পীকার আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার কৃষি ও বিদ্যুৎ উৎপাদন এবং শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গিয়েছে। বর্তমানে গৃহহীনরা বিনামূল্যে জমির মালিকানাসহ ঘর পাচ্ছে। শেখ হাসিনা দেশী ও বিদেশী নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করেছেন। তিনি পাতালরেলেরও উদ্বোধন করলেন। বাংলাদেশে মেট্রোরেল হতে পারে, এ বিষয়টি অনেক নেতা ও বুদ্ধিজীবীদের কাছেও ছিল অকল্পনীয়। মাটির নিচ দিয়ে রেল যোগাযোগ তৈরি হবে আমরা কেউ তা ভাবতে পেরেছিলাম? অথচ সবই আজ দৃশমান বাস্তবতা। তিনি আরও বলেন, শুধু শহর কেন! আজ গ্রাম অঞ্চলেও উন্নয়নের জোয়ার বইছে। বঙ্গবন্ধুর গ্রামকে শহরে রূপান্তরকরণের স্বপ্ন আজ দৃশ্যমান বাস্তবতা। এই (রাকশা) বাজারটিও আগে ছিলনা । যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আজকে ঢাকা শহরের অনেক কিছুই এখন গ্রামে বসে পাওয়া যায়। এছাড়া মানুষের সক্ষমতাও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন ভারেঙ্গা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক ও বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য ড. এস এম নাসিফ শামসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
