স্টাফ রিপোর্টার : ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালে নার্সকে মারপিট করার ঘটনায় দালাল সাদ্দাম হোসেন (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদ্দাম া শহরের শালগাড়িয়া এলাকার কুদ্দুস আলীর ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে পাবনা সদর থানার ভাড়ারা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয় সাদ্দামকে।এদিকে সাদ্দাম গ্রেফতার হলেও চতুর্থ দিনের মত শুক্রবার কর্মবিরতি পালন করছে শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা। এতে করে ব্যাহত হয়ে পড়েছে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল কার্যক্রম। ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবসা। অনেকে চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। সমস্যা সমাধানে কার্যকরি উদ্যোগ নেওয়া হয়নি। গতকাল শুক্রবার সকাল দশটার দিকে চর্তুথ দিনের মতো হাসপাতাল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখার সভাপতি জাহিদ হাসান বলেন, সাদ্দাম গ্রেফতার হলেও তার বিচার ও অন্যান্য সমস্যা সমাধান না হলে ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ ওমর ফারুক মীর বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সদের সাথে আলোচনা চলছে। ২/১ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। উল্লেখ্য গত মঙ্গলবার (৩১ জানুয়ারী) মেডিসিন ওয়াডের্র মহিলা ইউনিটে ডিউটিরত পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সাইন্স এন্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেনকে সাদ্দাম হোসেন নামের হাসপাতালের এক দালাল মারধর করে। এর পর রাত থেকে কর্মবিরতি শুরু করে হাসপাতালে ইন্টার্ন নার্সরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
