এফএনএস বিদেশ : গাজা উপত্যকায় গতকাল বৃহস্পতিবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি অঞ্চল থেকে ছোঁড়া রকেট প্রতিহত করার কয়েক ঘণ্টা পর ইসরায়েল এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে। গাজা উপত্যকায় হামলা চালানো হচ্ছে বলে তারা এক বিবৃতিতে জানায়। স্থানীয় নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথম হামলা চালানো হয় এজেদিন আল কাশাম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে অন্তত সাতবার হামলা চালানো হয়। এটি ফিলিস্তিনের ইসলামি মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখা। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে আল মাগাযীতে প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। গাজা সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাশাম ব্রিগেডের অপর এক প্রশিক্ষণ কেন্দ্রে ইসরাইল দ্বিতীয় দফায় হামলা চালায়। ইসরায়েলের প্রথম বিমান হামলার পর গাজা উপত্যকা থেকে ইসরাইলে পাল্টা কয়েকটি রকেট হামলা চালানো হয়। জনবহুল গাজায় ২০০৭ সালে হামাসের ক্ষমতা গ্রহণের পর থেকে একে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। গাজার জনসংখ্যা বর্তমানে ২৩ লাখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
