গতকাল বৃহস্পতিবার ফরিদপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী ৪০০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনা মূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) মোছা: মুশিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ১ ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না। আপনাদের মাঝে বিতরণকৃত বিনা মূল্যে সবজি বীজ ও সার অনাবাদী জমিতে চাষাবাদ করে নিজে লাভবান হবেন ও দেশকে সমৃদ্ধ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন পারভীন মুক্তি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার গোপেশ চন্দ্র, অতিরিক্ত কৃষি অফিসার রিতা পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার আকাশ কুমার পোদ্দার, সমবায় অফিসার রুহুল আমিন, কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: আল ইমরান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
