আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া উপজেলার শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসার ৪/৫ টি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার পক্ষ থেকে ৬/৭ নাম উল্লেখ করে আটঘরিয়া থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর ত্বহা ফাজিল মাদরাসার জায়গায় উপর নুর আলম, নুর হোসেন, মেজর, ও নুর ইসলামকে বসত করা জন্য জায়গা দেয়া হয়। এর সুযোগে ওই জায়গায় উপর মাদরাসার রোপনকৃত ৪/৫টি মেহগুনি গাছ মাদরাসার কাউকে না জানিয়ে গোপনে কেটে বিক্রি করেছে। যার মুল্য প্রায় লক্ষাধিক টাকা। ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসার সহ সভাপতি সাবেক একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার জানান, মানবিক দৃষ্টিতে মাদরাসার পক্ষ থেকে নুর হোসেন, নুর ইসলাম, মেজর, নুর আলমকে মাদরাসার জায়গায় উপর বসত করতে দেয়া হয়। কিন্তু গোপনে তারা চার/পাঁচটি মেহগুনি গাছ কেটে বিক্রি করে দিয়েছে। তারা মাদকের সাথে জড়িত। তারা এলাকা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ গোলাম ইয়াসিন জানান, তাদের বসবাস করতে দেয়ায় ৪/৫টি বড় বড় মেহগুনি গাছ কেটে বিক্রি করেছে। যারা গাছ কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ করা হয়েছে। আটঘরিয়া থানার এএসআই দুলাল হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যারা এর সাথে জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
