এফএনএস বিনোদন: ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। গতকাল বুধবার বসুন্ধরা সিটি শপিংমলে স্টার সিনেপ্লেক্সে সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সিনেমাটির নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, আপাতত পাঁচটি সিনেপ্লেক্সে এটি মুক্তি পাবে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে সিনেমাটি। এ ছাড়া সিনেমা হলে ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক টিকিটে এটি দেখানো হবে। সিনেমায় আরও অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। ‘বীরকন্যা প্রীতিলতা’র সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
