নিজস্ব প্রতিনিধি : কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির (২০২২-২৩) শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের মতবিনিময় সভা গতকাল বুধবার সকালে কলেজ মাঠ প্রাঙ্গনে কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. জাহেদী হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিয়া বাবু। কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মেসবাহ্উল হক, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, জাতসাখিনী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রোকসানা খানম। বিশেষ আলোচক হিসেবে অনুপ্রেরণাদায়ক আলোচনা করেন সমাজ সেবক, টিভি চ্যানেলের ইসলামিক আলোচক কানাডা প্রবাসী মানবপ্রেমী সাদা মনের মানুষ শমসের আলী হেলাল। অন্যদের মাঝে আলোচনা করেন কলেজের উপধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কলেজের বিদ্যুৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, অভিভাবক সদস্য রোকনুজ্জামান খান। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা মুনিয়া বক্তব্য দেন। নবীণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নুসরাত আক্তার বর্ণা। পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সকল অতিথি ও নবীনদেরকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সূধীজন অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
