স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার হান্ডিয়ালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আব্দুল খালেক মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হান্ডিয়াল সোনার তরী নাট্য সংসদ আয়োজিত হান্ডিয়াল পল্লী কল্যাণ সমিতি হল রুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের সভাপতিত্বে ও অধ্যক্ষ আবু শাহিন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছহাক আলী মানিক, হান্ডিয়াল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ রবিউল করিম মাস্টার, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, ইউনিয়ন আ’লীগের সম্পাদক শাহ আলম প্রামানিক, সোনার তরী নাট্য সংসদ নাট্য পরিচালক ডাঃ সাইফুল ইসলাম কোরবান, ইউনিয়ন যুবলীগ সম্পাদক কে, এম ময়নুর রহমান হীরক, হান্ডিয়াল প্রেসক্লাব সম্পাদক সোহেল রানা জয় প্রমুখ। বক্তারা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক মাস্টারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে স্মৃতি চারণ করেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
