২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ০১/০২/২০২৩ তারিখ বুধবার সকাল ৯টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের মাঝে সিলেবাস (পাঠ পরিকল্পনা) ও শিক্ষার্থী আইডি কার্ড বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বুলবুল সরকারি কলেজের সুযোগ্য প্রফেসর বাহেজ উদ্দিন। নবীন শিক্ষার্থীদের মাঝে বক্তব্য প্রদান করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক শফিউল আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও একাদশ ভর্তি কমিটির আহবায়ক খায়রুজ্জামান। অনুষ্ঠানে পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা রহমান শম্পা এবং পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যক্ষ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালোভাবে পড়াশোনার বিকল্প নাই, শিক্ষা অর্জন করে দেশের প্রতি দায়িত্ব পালন এবং প্রযুক্তির উপযুক্ত ব্যবহার নিশ্চিতের জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
