স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের ৪৭ তম প্রযোজনা নাটক স্বয়ংবর মঞ্চস্থ হবে আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে। বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায়, রুচি নিবেদিত এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিডেটের পৃষ্টপোষকতায় মঞ্চস্থ হবে নাটকটি। বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ফিরোজ খন্দকারের রচিত এবং নির্দেশিত নাটকটি দর্শকদের কাছে ভালো লাগবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন নাট্যকার। বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ ও নাট্য উপ পরিষদের আহবায়ক আব্দুল হান্নান শেলী সকলকে নাটকটি উপভোগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
