এফএনএস বিদেশ : পাকিস্তানে একলাফে প্রতি লিটার পেট্রোল-ডিজেলের দাম বাড়লো ৩৫ রুপি। গতকাল রোববার দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার এ ঘোষণা দেন। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার কয়েক মিনিট পরপরই নতুন দাম কর্যকর হয়।ভাষণে ইসহাক দার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, আমরা পেট্রোল ও ডিজেলের দাম ৫০ রুপি বৃদ্ধি করছি। এর ফলে বাজারে পেট্রোল ও ডিজেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। অনেকেই পেট্রোল ও ডিজেল বিক্রি বন্ধ করে দিয়ে মজুত করছেন। তিনি জানান, ৫০ রুপি নয়, পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ রুপি বেড়েছে। সম্প্রতি মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির রেকর্ড দরপতন হয়েছে। এতে গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে পাকিস্তানি এই মুদ্রার দর দাঁড়িয়েছে ২৫৫ রুপিতে। অর্থাৎ এক মার্কিন ডলার সমান ২৫৫.৪৩ পাকিস্তানি রুপি। আর এরপরই দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হলো। পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ইসহাক দারের ভাষণ শুরু হয়। এর ১০ মিনিট পর বেলা ১১টায় নতুন দাম কার্যকর হয়। পাকিস্তানে জ¦ালানি তেলের নতুন দাম অনুযায়ী, পেট্রোল প্রতি লিটার ২৪৯.৮০ রুপি। হাই স্পিড ডিজেল প্রতি লিটার ২৬২.৮০ রুপি। কেরোসিন তেল প্রতি লিটার ১৮৯.৮৩ রুপি ও লাইট ডিজেল প্রতি লিটার ১৮৭ রুপি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
