এফএনএস বিনোদন: আফরান নিশো নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। কাইজারের মতো একাধিক ওয়েব সিরিজ ও নাটকে অভিনয় করে দুর্দান্তভাবে আলোচনায় থাকা নিশোকে এবার দেখা যাবে ‘কালপুরুষ’ নামের একটি চলচ্চিত্রে। এটি নির্মাণ করবেন সঞ্জয় সমাদ্দার। সঞ্জয় সমাদ্দার বর্তমানে কলকাতার জিতকে নিয়ে ‘মানুষ’ সিনেমার শুটিং করছেন। কালপুরুষ চলচ্চিত্রে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এর আগে আরো একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। তবে সেই সিনেমায় অভিনেত্রী দীঘির কাজ করার কথা ছিল, যা নিয়ে কম জলঘোলা হয়নি। ‘কালপুরুষ’ ছবির প্রযোজক হচ্ছেন টপি খান বললেন, ‘এখন ছবিটির চিত্রনাট্য উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি চলছে শিল্পী ও কলাকুশলী নির্বাচনের কাজ। তবে ইতোমধ্যে নিশোর সঙ্গে চুক্তি সম্পাদন হয়ে গেছে।’ ছবিটিকে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে নিশ্চিত করে আফরান নিশো বলছেন ‘সঞ্জয় সমাদ্দারের সঙ্গে বেশ কয়েকটি কাজ হয়েছে আমার। সেসব আলোচনায় এসেছে। এবার তার বানানো চলচ্চিত্রে করতে যাচ্ছি। এখন তিনি কলকাতার জিতের ছবির কাজ করছেন। আমিও কাইজার সিরিজের দ্বিতীয় পার্টের শুটিং করব। এরপরই কালপুরুষ এর শুটিং হবে। আশাকরি কালপুরুষ দারুণ একটি প্রজেক্ট হবে। কালপুরুষের চিত্রনাট্য এখন তৈরি হচ্ছে। বড় প্লাটফর্মের ছবি। তাই প্রস্তুতিরও ব্যাপার রয়েছে। তাই শুটিং শুরু করতে কিছুটা সময়ের ব্যাপার হতে পারে।’ নির্মাতা সঞ্জয় সমাদ্দার এখন অবস্থান করছেন কলকাতায়। মোবাইল ফোনে সঞ্জয় সমাদ্দার বললেন, ‘কালপুরুষ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমি যেহেতু এখন বড় একটি প্রজেক্টের কাজ করছি। আপাতত এটি শেষ করতে চাই। এরপর বাংলাদেশে এসে বিস্তারিত জানাব। তবে নিশো ভাইকে নিয়েই কাজটি হচ্ছে এটি নিশ্চিত।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
