আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ায় মাছ ভর্তি নছিমন গাড়ী উল্টে চাপা পড়ে চালক নুরে আলম(৩৫) নিহত হয়েছে। সে কুমারগাড়ী গ্রামের মৃত নূর হোসেন মাঝির ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল ভোর রাতে কুমারগাড়ী মসজিদের পাশে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার মাজপাড়া ইউনিয়নের কুমাগাড়ী বাজার থেকে নুরে আলম মাছ ভর্তি নছিমন গাড়ী নিয়ে খিদিরপুর বাজারের দিকে আসছিল। পথে মধ্যে ঘন কুয়াশা থাকার কারণে রাস্তা দেখতে না পেরে কুমার গড় মসজিদের পাশে একটি খাদে উল্টে যায়। এসময় চালক নুরে আলম নছিমন গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
