ক্রীড়া প্রতিবেদক : চাটমোহরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রসাশনের আয়োজনে গতকাল বুধবার (২৫ জানুয়ারি) সকালে চাটমোহর আরসিএন এন্ড বিএসএন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বালুচর খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহল। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, একাডেমি সুপারভাইজার গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
