নিজস্ব প্রতিনিধি : চাটমোহর থেকে প্রকাশিত “অনুসন্ধানে পথে পথে” শ্লোগানে পথচলা দৈনিক আমাদের বড়ালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটি ১০ তম বছর অতিক্রম করে ১১ বছরে পদার্পন করলো। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় স্বাদ প্লাস রেস্টুরেন্টে-৩ এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা। দৈনিক আমাদের বড়ালের বার্তা সম্পাদক শিক্ষক এম এ জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ অব্দুর রহিম কালু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, রেস্তোরা মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ। এসময় দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রন্জু, আজকের পত্রিকা প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, তৃতীয় মাত্রার প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, উদ্দীপন একাডেমিক কেয়ারের পরিচালক জাহিদ হাসান জুয়েল, শিক্ষক আলামিন সরকার উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালন করেন আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
