মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা), রাধানগর রথঘর মোড়,পাবনার উদ্যোগে গত ১৯ জানুয়ারি পাবনা জেলা কেন্দ্রের ১৭ তম ব্যাচের (জানুয়ারি-জুন’২০২৩) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রকল্প ও জাতীয় মহিলা সংস্থা পাবনা জেলা শাখার চেয়ারম্যান শামীমা ইয়াসমিন। এ সময় অত্র প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রোগ্রামার দ্বীন আমিন, প্রশিক্ষক (কম্পিউটার) ফরিদা খাতুন এবং ইন্টার্নী ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন শিক্ষিত, বেকার ও অবহেলিত মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ও আত্ম নির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রটি কাজ করে যাচ্ছে। অত্র প্রকল্পটি পাবনা জেলায় ২০০৯ সাল থেকে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। এখানে ৬ মাসমেয়াদী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন এ্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং এই দুইটি ট্রেডে ২৫ জন করে মোট ৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
