স্টাফ রিপোর্টার : ২০ গ্রাম হেরোইন ও ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) জোয়ানরা। গোপন সংবাদে গতকাল পৃথক পৃথকভাবে হওয়া এ অভিযানে নেতৃতৃ¦ দেন ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম এসআই (নিঃ) সাগর কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) আমিনুর রহমান, এএসআই ইকবাল কবিরসহ সঙ্গীয় অফিসার ফোর্স। জেলার সাঁথিয়া ও আমিনপুর থানায় পৃথক এ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় সাঁথিয়ার রাজাপুর গ্রামের আফসার আলী আফুর ছেলে আব্দুল আলিম (৪০) কে। এছাড়াও ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় তালিমনগর নতুন শীরপুরের সুলতান মোল্লার ছেলে দেলোয়ার হোসেন (৪১), তালিম নগরের হাশেম মোল্লার ছেলে জাকির হোসেন (৩৫) ও আমিনপুর থানার দড়িমালঞ্চি গ্রামের বেলায়েত শেখের ছেলে রুহুল আমিন (২৬) কে। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন জানান, পুলিশ সুপার আকবর আলী মুন্সির নির্দেশনায় জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অপরাধ ও মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
