স্টাফ রিপোর্টার : ৭ লাখ পিস নকল বিড়ি, ১০ হাজার নকল ব্যান্ডরোল সরঞ্জামসহ নকল বিড়ি ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে জেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে র্যাবের স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন ও সিনিয়র এএসপি কিশোর রায়ের নেতৃত্বে অভিযান চালায় র্যাবের জোয়ানরা। র্যাব জানায়, আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে আবু তালেব নামের জনৈক ব্যক্তি নকল বিড়ি উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে চালিয়ে নকল বিড়ি ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ৭ লাখ পিস নকল বিড়ি ও নকল ১০ হাজার পিস ব্যান্ডরোলসহ সরঞ্জাম জব্দ করা হয়। আটক আবু তালেব (৫৫) রঘুরামপুর গ্রামের মরহুম জব্বার প্রামাণিকের ছেলে। ওই ঘটনায় মামলা দায়ের করে তাকে আতাইকুলা থানায় সোপর্দ করা হয়। র্যাবের প্রেসবিবৃতিতে জানানো হয়, আবু তালেব দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল বিড়ি এবং নকল ব্যান্ডরোল তৈরি ও বাজারজাত করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
