এফএনএস বিনোদন: নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মাতাল নায়িকা অধরা খান। শফিক হাসান পরিচালিত দ্য ফ্রড (বাটপাড়) নামক এই সিনেমায় নায়িকা হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সম্প্রতি অধরার সুলতানপুর সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে। খুব শিগগির সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়া নতুন বেশ কয়েকটা সিনেমায় কাজ করছেন তিনি। অধরা খান বলেন, নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি একটি ভালো সিনেমা হবে। এ বিষয়ে পরিচালক শফিক হাসান বলেন, দ্য ফ্রড (বাটপাড়) সিনেমাটি নতুন বছরের শুরু থেকেই দেশে এবং দেশের বাইরে শুটিং করব। সুন্দর গল্প নিয়ে দেশীয় একটি সিনেমা হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকছে। খুব শীঘ্রই অন্য শিল্পী-কুশলীদেরকেও পরিচয় করিয়ে দেব। শরীফুল ইসলামের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
