এফএনএস স্পোর্টস: অস্ট্রেলিয়ান ওপেনে নারী ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনে কাজাখাস্তানের আনা ডানিলিনার সঙ্গে জুটি গড়েছিলেন সানিয়া মির্জা। সানিয়া-ডানিলিনা জুটি হেরে যায় ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের আনহেলিনা কালিনিনা জুটির কাছে। আনহেলিনা কালিনিনা-আনহেলিনা কালিনিনা জুটির কাছে ৪-৬, ৬-৪, ২-৬ ব্যবধানে হেরে যায় সানিয়া-ডানিলিনা জুটি। নারীদের ডাবলসে হারলেও অস্ট্রেলিয়ান ওপেন অভিযান শেষ হচ্ছে না সানিয়া মির্জার। এখনো মিক্সড ডাবলসের লড়াইয়ে টিকে আছেন এই ভারতীয় টেনিস তারকা। মিক্সড ডাবলসে সানিয়ার সতীর্থ স্বদেশী রোহান বোপান্না। গত শনিবার মিক্সস ডাবলসের প্রথম রাউন্ডে জয় পায় এই দু’জন। অস্ট্রেলিয়া ওপেনের পর পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন সানিয়া। আর তাই শেষটা স্বরণীয় করে রাখতে মিক্সড ডাবলস জিততে চাইবেন সানিয়া মির্জা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
