এফএনএস বিনোদন: ২৪ মিলিয়ন মার্কিন ডলারে দুবাইয়ের একটি হোটেলের কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন মিউজিক আইকন বিয়ন্সে! এই বিশাল অঙ্কের টাকায় বিয়ন্সের কনসার্টটি রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে ভক্তদের মাঝে। দুবাইয়ের আটলান্টিস রয়্যাল হোটেল নামক একটি হোটেলে পারফর্ম করবেন এই মিউজিক সেনসেশান। সম্প্রতি বিয়ন্সের একটি রিহার্সেলের ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে বিয়ন্সের একক হিট গানগুলোর আভাস পাওয়া গেছে। ক্রেজি গার্ল, স্পিরিট, হ্যালো, ফ্রিডম এবং জে-জেডের সাথে বিয়ন্সের জনপ্রিয় গান ‘ড্রঙ্ক ইন লাভ’ এবং ‘ক্রেজি ইন লাভ’ও শোনা গেছে রিহার্সেলে। ভক্ত অনুরাগীরা ধারণা করছেন দর্শকদের অবাক করে বিয়ন্সের সাথে মঞ্চে হাজির হবেন জে-জেড। এদিকে দুবাইয়ের এই ইভেন্টটি দীর্ঘ পাঁচ বছর পর বিয়ন্সের প্রথম একক কনসার্ট হতে যাচ্ছে। প্রকৃতপক্ষে গুজব রয়েছে যে এই কনসার্টটি তার সর্বাধিক প্রতীক্ষিত রেনেসাঁ সফরের উন্মোচন ইভেন্ট হবে। রেনেসাঁ সফরের শিডিওল ইতোমধ্যে নির্ধারিত হয়েছে এবং টিকিটও বিক্রি হয়ে গেছে। জানা গেছে, বিয়ন্সের দুবাই কনসার্টটি হবে একটি ‘আমন্ত্রিত কনসার্ট’ যা রিসোর্টে অবস্থানকারী ‘এ’ তালিকার অতিথিদের নিয়ে আয়োজিত হচ্ছে। একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আমন্ত্রণ তালিকায় ২০০ টিরও বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং ১০০ টিরও বেশি স্যুট সহ প্রায় ৭০০টি হোটেল কক্ষের অতিথি অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র : টিএমজে
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
