স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ^বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন পাবনা জেলার প্রথম পুনর্মিলনী উপলক্ষ্যে পাবনার ইতিহাস ঐতিহ্য নিয়ে নিয়ে এবার গান লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের গীতিকার রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দৈনিক কালবেলার চাটমোহর প্রতিনিধি ইকবাল কবীর রনজু। প্রচলিত সুরে এ গানটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত সঙ্গীত শিল্পী রাবিয়ান এস এম আলী আহম্মেদ। গানটির কম্পোজ করেছেন তরুন কম্পোজার সিদ্দিক মিলন। শনিবার (২১ জানুয়ারি) পাবনার রত্ন দ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত পাবনা জেলার রাবিয়ানদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে ‘আমরা রাবির প্রাক্তন ছাত্র ছাত্রী’ শিরোনামের গানটি মঞ্চে পরিবেশন করেন শিল্পী আলী আহম্মেদ। গত শুক্রবার গানটি শিল্পী তার নিজস্ব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া পরে যায়। গানটি প্রসঙ্গে গীতিকার ইকবাল কবীর রনজু জানান, গানটি যেহেতু পাবনা জেলার রাবিয়ানদের পুনর্মিলনী উপলক্ষ্যে তৈরী করা তাই রবি’র কিছু কথা সন্নিবেশ করা হলেও মূলত পাবনা জেলার ইতিহাস ঐতিহ্যের যতটুকু তুলে আনা সম্ভব তার চেষ্টা করেছি। আশা করছি সকল শ্রেণীর শ্রোতার গানটি ভাল লাগবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
