পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে শনিবার কর্মকর্তাদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ে কর্মশালাটি সকালে উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এস মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সামিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং ড. নূর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এস মোস্তফা কামাল খান বলেন, আমাদের প্রত্যেককে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে হবে। বিশ^বিদ্যালয়ে ভালো কিছু করার জন্য যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে দুটি ব্যাচে ১১০ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রথম ব্যাচে সকাল পৌনে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ৫৫জন এবং দ্বিতীয় ব্যাচে বেলা পৌনে বারোটা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত ৫৫জন কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয। সঞ্চালনা করেন আইকিউএসি’র প্রশাসনিক কর্মকর্তা সানজিদা শারমিন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
