শামীম হাসান মিলন : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাটমোহরের গুনাইগাছা কৃষক ক্লাব এর আয়োজনে গ্রাম বাংলার মজার মজার খেলা নিয়ে অনুষ্ঠিত হলো “কৃষক ঈদ আনন্দ” । ঈদের তৃতীয় দিন শনিবার বিকেলে প্রাণবন্ত কৃষক ঈদ আনন্দ প্রতিযোগীতায় মজার মজার খেলায় এলাকার কৃষক, কৃষাণী ও শিশুরা অংশ গ্রহণ করে। এলাকার মানুষ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে খেলা দেখতে ভিড় জমায় গুনাইগাছা খেলার মাঠে। দর্শকরা করতালি দিয়ে প্রতিযোগীদের নানাভাবে উৎসাহ জোগান। উপজেলার গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মওলা’র সভাপতিত্বে গুনাইগাছা খেলার মাঠে অনুষ্ঠিত কৃষক ঈদ আনন্দ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ জোয়ার্দার। এস এম মারুফ এর পরিকল্পনা ও পরিচালনায় বক্তব্য দেন সজল বিশ^াস, স্থানীয় বিএনপি নেতা মোতালেব হোসেন প্রামানিক, শিরিন শীলা প্রমূখ। কৃষক ঈদ আনন্দ প্রতিযোগীতায় ছিলো তৈলাক্ত কলা গাছে উঠা, বীর পালোয়ান, পানির মধ্যে বালিশ লড়াই, কৃষাণীদের জন্য আম খাওয়া, বাচ্চাদের জন্য গুপ্তধন উদ্ধার এবং কলসির এতো জোর। খেলা দেখে শত শত নারী-পুরুষ ও শিশুরা কৃষকদের খেলা দেখে আনন্দ উপভোগ করেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

