স্টাফ রিপোর্টার : চাটমোহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রবিউল করিম তারেক, গোলাম মওলা, আনিসুর রহমান আনছু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, এ্যাড.সাইদুর রহমান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আঃ কুদ্দুস রেজা, মজনুর রহমান, আনোয়ার হোসেন মাসুম, ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম, শ্রমিক দল নেতা মোন্তাজ আলী প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

