মাসুদ রানা : “আলোকিত মানুষ দ্বারা আলোকিত আটঘরিয়া গাড়ি” এই শ্লোগানকে বুকে ধারণ করে আটঘরিয়া উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের আয়োজনে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থী এবং বিসিএস ক্যাডার ও নন ক্যাডার সহ বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তদের “কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও সদস্য সম্মিলন”/২৬ অনুষ্ঠিত হয়েছে। এসময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং বিসিএস ক্যাডার ও নন ক্যাডার সহ মোট ২২৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার সকালে বাঐখোলা জাওয়াদ পল্লীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মো. আসাদুজ্জামান, পরিচালক (কলেজ ও প্রশাসন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মো. নাজমুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার প্রমূখ। সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব ও উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন পেশাজীবি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও কলেজ পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী মো. মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পেশাজীবি কল্যাণ পরিষদের সহসভাপতি ও পাবনা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী ও সহকারী শিক্ষক নার্গিস খন্দকার। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

