স্টাফ রিপোর্টার : ত্যাগের মহিমা ও আনন্দমূখর পরিবেশে সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণতায় পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। আরিফপুর সদর গোরস্থান মসজিদ, পুলিশ লাইনস মাঠ, পাবনা জেলা স্কুল, বালিয়াহালট ঈদগাহ ময়দান, ছাতিয়ানী ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে সকালে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদের জামাত। কুঠিপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। পুলিশ লাইনস ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। আরিফপুর সদর গোরস্থানে নামাজ পড়তে আসা মুসুল্লিদের স্বাগত জানান গোরস্থান কমিটির সভাপতি গোলাম রব¦ানী কামনাসহ কমিটির সদস্যবৃন্দ। নামাজ আদায় শেষে মরহুম পিতা মাতা ও আত্মীয় স্বজনের কবর জিয়ারত ও মোনাজাত করেন মুসুল্লিরা। এরপরে সকলে পশু কুরবানীতে অংশ নেন এবং অসহায়দের হাতে কুরবানীর মাংস তুলে দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

