মশিউর রহমান খান শুভ : ”সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা বিচার বিভাগের উদ্যোগে আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আখতারুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ খন্দকার, সাধারন সম্পাদক মলয় কুমার দাস রায়সহ আদালতের বিচারক, আইনজীবী, কর্মচারী, সাংবাদিক ও এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

