মাসুদ রানা : আটঘরিয়া উপজেলায় প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্পসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপপরিচালক হটিকালচার সেন্টার টেবুনিয়া পাবনার এএফএম গোলাম ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নুরে এ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাড়ির অতিরিক্ত উপপরিচালক (শস্য) রাফিউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ। কংগ্রেস অনুষ্ঠানে জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি প্রর্দশন ও বালাইনাশকের নিরাপদ ব্যবহারের উপর ভিডিও প্রদর্শন করা হয়। এসময় বিভিন্ন দফতরের প্রধান, গণ্যামান্য ব্যাক্তিবর্গ, কৃষক, সাংবাদিক সুধিজন সহ উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, নুর ই আলম সিদ্দিক, জাহিদুল হক, মনিরুজ্জামান, রাসেল মাহবুব, জাহিদুল ইসলাম, জাবর আলী, শামীমা সুলতানা শাওন, সুলতানা রাজিয়া, লতা খাতুন, শারমিন আক্তার, রঞ্জু মিয়া, আব্দুর রব খান, রেশমা খাতুন,সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
