স্টাফ রিপোর্টার : অবৈধ দখলদারদের হাত থেকে মুক্তিযোদ্ধা সংসদের হলরুম,উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন মুক্তিযোদ্ধাবৃন্দ। গতকাল ২৭ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া এই আবেদনে তারা জানান, মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি মুক্তিযোদ্ধা সংসদ গঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলমের অধেিন কয়েক বছর উনার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযোদ্ধা সংসদের চতুর্থ তলায় রফিকুল আলমের নামে ভাড়া দিয়ে সেখানে একটি বিতর্কিত “প্রেসক্লাব পাবনা” নামে বিতর্কিত একটি সংগঠনের অপতৎপরতা চালানো হচ্ছে। ফলে আমরা মুক্তিযোদ্ধারা আর বসার জায়গা পাচ্ছিনা। শুধু তাই নয়, হলরুম থেকে মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র সরিয়ে নিয়ে বাইরে নোংরা স্থানে ফেলে রাখা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এমতাবস্থায় সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার কারো নেই, ফলে যা নষ্টের জন্য তাদেরকে দায়ভার নিতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক অবিলম্বে উক্ত প্রতিষ্ঠানকে উল্লেখিত হলরুম থেকে অপসারন করে মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা করতে অনুরোধসহ আহবান জানিয়েছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল পাবনা জেলা শাখার আহবায়ক আব্দুল মান্নান মিয়া, সদস্য সচিব আমজাদ হোসেন, যুগ্ন আহবায়ক ময়েন উদ্দিনসহ ১৫ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষর করে আবেদনপত্রে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন ও হস্তক্ষেপ কামনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
