মাসুদ রানা : পাবনার এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে উচ্চ মূল্যে ডিজেল বিক্রয়কারীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে এবং জেলা এনএসআই এর তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার কর্তৃক উচ্চ মূল্যে ডিজেল বিক্রির অপরাধে একদন্ত বাজারের ব্যবসায়ী রুহুল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা ও এক হাজার লিটার ডিজেল জব্দ করা হয় । জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করার সিদ্ধান্ত হয়। এসময় এনএসআই এর ২জন ফিল্ড অফিসারসহ ৬জন সদস্য উপস্থিত ছিলেন। এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপ পরিচালক এ. বি. এম. লুৎফুল কবীরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এনএসআই সদস্যরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক অভিযানে সহায়তা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

