আটঘরিয়া প্রতিনিধি ; আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে বিএনপির প্যানেল বিজয়ী হয়েছেন। গতকাল সোমবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারেক, ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ৮নং ওয়ার্ড পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসন, ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম। তাদের নিকটতম প্রতিদ্বন্দি জামায়াতের প্রার্থী সিদ্দিকুর রহমান পেয়েছেন ৭৭ ভোট, আহসানুর রহমান পেয়েছেন ৭৯ ভোট এবং শহিদুল ইসলাম পেয়েছেন ৮৩ ভোট। এসময় সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ সোবাহানী, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান, সহকারী অধ্যাপক আনিসুর রহমান, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

