স্টাফ রিপোর্টার : পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, নিজের মাতৃভূমিকে যদি আমরা নিরাপদ করতে পারি, এর চেয়ে উত্তম কোনো কাজ আর হতে পারে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আমাদের সে লক্ষ্যে কাজ করতে হবে। আমি মন থেকে এটা চাই, চেষ্টা করি। যখনই যে পরিবর্তন হচ্ছে তখনই আমি সেই চেষ্টা করছি। গতকাল শনিবার বিকেলে পাবনা শহরের জয়কালীবাড়ি মন্দিরে বাসন্তী পূজার বিজয় দশমীর শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন মন্দির সংস্কারে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিমুল বিশ^াস বলেন, শুধু ভাল কথা বললেই হবে না, ভাল কাজও করতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মন্দ কাজের কোনো চর্চা লাগে না। মন্দ কাজ হলো সংক্রামক। অটোমেটিকেলি এটা হয়। ভাল কাজকে দৃশ্যমান করতে হবে, লালন পালন করতে হবে। মন্দ কাজকে পরিহার করতে হবে। আমরা যেন সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে পারি। তিনি আরো বলেন, উন্নয়নের ছোঁয়া যেন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষ সবাই পায় সেই চেষ্টা আমি করবো। শুধু দেশেই নয়, আমি দেশের বাইরের লোকের কাছ থেকেও সহযোগিতা নিয়ে আসি, চেষ্টা করে নিয়ে আসি, সুষ্ঠুভাবে বন্টন করি। বাংলাদেশের এই দু:খ, দারিদ্রতা, জরা, ব্যধি, অভাব, অনটন, অনাচারের থেকে একটা উন্নত ও নিরাপদ ব্যবস্থা করার জন্য যদি সামান্য ভূমিকা আমি রাখতে পারি সেই চেষ্টা আমি সবসময় করবো। পাবনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এ্যাড. মলয় কুমার দাস রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবুল হোসেন খান রেয়ন, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জেলা পূজা উদযাপন ফ্রন্টেরসাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু, প্রচার সম্পাদক সাগর মজুমদার, জয়কালী বাড়ি মন্দিরের আহ্বায়ক জ্যোতির্ময় মজুমদার গৌরাঙ্গ, যুগ্ম আহবায়ক অচিন্ত ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল ইসলাম রবি, গোলাম রব্বানী কামনাসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাবনা পৌর সদরের ১৫টি মন্দির সংস্কারের জন্য সরকারি অনুদানের ২৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের দপ্তর সম্পাদক সোমনাথ বাগচী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

