মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন, ক্ইুজ ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসের সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ। শিক্ষার্থীদের আঁকানো নয়ন কাড়া ছবি আর আবৃত্তি পরিবেশনা মুগ্ধ করে শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের। শিক্ষার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আগামীকে আরো বেশি আলোকিত করবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এ সময় প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক আলাউদ্দিনসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

