স্টাফ রিপোর্টার : সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক লিয়াকত আলী মন্ডল হেদাই (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের চক নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়ীয়া গ্রামের মরহুম সিরাজুল আলী মন্ডলের ছেলে। পারিবারিক সূত্র জানায়, মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী বাজার থেকে যাত্রী নিয়ে সাঁথিয়ায় যাচ্ছিলেন অটোবাইক চালক লিয়াকত। পথিমধ্যে চকনন্দনপুর পৌঁছালে সামনের চাকা খুলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক লিয়াকতের মাথায় চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গাড়িতে থাকা দু’জন যাত্রী আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দূর্ঘনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

