স্টাফ রিপোর্টার : পাবনা পৌরসভার পরপর চারবারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র তমা ইসলাম পুস্প কিডনী রোগে আক্রান্ত হয়ে একটানা প্রায় ১৪ মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার বেলা একটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। তিনি দিলালপুরস্থ বেলতলা রোডের বাসিন্দা ও বানী সিনেমা হল মোড়ের টাইম টু ড্রিম পার্লারের স্বত্তাধিকারী রেজাউল ইসলাম হেলালের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ১ মেয়ে সানজি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সেলিনা, সাইদুল, কবির ও রাজিবের বড় ভাবি। অত্যন্ত সদালাপী সদা হাস্যজ্জল সমাজসেবিকা তমা ইসলাম পুস্প’র মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পৌর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদেরসহ শহরের নানা মহলে। পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ছুটে যান বেলতলা রোডস্থ তার বাড়িতে। শোকাচ্ছন্ন হয়ে পড়ে বেলতলা রোড এলাকা। আজ শুক্রবার বাদ জুম্মা বেলা দুটোয় টাউন হল মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাজায় সকলকে শরিক হতে পারিবারিকভাবে অনুরোধ জানানো হয়েছে। একইসাথে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

