সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ বাংলাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে প্রথম পাবনার সুজানগরের ভবানীপুর মাঠে কিংস জাতীয় পেঁয়াজ প্রদর্শনীর উপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ নূরে আলম। এতে আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কৃষক মোঃ ইউসুফ আলী মৃধা, মোঃ গোলাম আজম ও মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএপিপিও মো ঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক-কৃষাণি অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

