স্টাফ রিপোর্টার : গভীর শ্রদ্ধা ও ভালবাসায় পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সম্পাদক, ভাষা সৈনিক, দৈনিক ইত্তেফাকের পাবনাস্থ নিজস্ব সংবাদদাতা অনোয়ারুল হক এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে স্মরণসভায় অনোয়ারুল হক এর স্মৃতিচারণ করে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অনোয়ারুল হক এর ঘনিষ্ঠতম সহকর্মী অধ্যাপক শিবজিত নাগ, প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, এটিএন নিউজের সাংবাদিক রিজভী জয় প্রমুখ। এসময় ক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পী, নির্বাহী সদস্য আবু হাসনা মুহাম্মদ আইয়ুব,ডেইলী স্টার সাংবাদিক আহমেদ হুমায়ন কবির তপু, প্রথম আলোর ফটো সাংবাদিক হাসান মাহমুদ ডি, সমাজসেবা কর্মকর্তা পল্লব ইবনে শায়েখ, সাংস্কৃতিক সংগঠক মীর ফজলুল করিম বাচ্চু,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মরহুম আনোয়ারুল হক ছিলেন সৎ ও নির্ভীক সাংবাদিক। তিনি মহান ভাষা আন্দোলনে এবং ১৯৬৭ সালে কুখ্যাত ভুট্টা আন্দোলনে গ্রেফতার হয়ে কারা ভোগ করেন। কিন্ত আদর্শের কাছে মাথানত করেননি। তার দেখানো পথে নতুন প্রজন্মের সাংবাদিকদের চলার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, মরহুম আনোয়ারুল হক তার কর্ম ও আদর্শের জন্য সবার হৃদয়ে চির জাগ্রত থাকবেন। পরে মরহুম আনোয়ারুল হকসহ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন-তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া ও মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

