স্টাফ রিপোর্টার : পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, দেশের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ নিজেদের অধিকারের প্রশ্নে তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে বিপুলভোটে বিজয়ী করবে। গণতন্ত্র ও ভোটাধিকার হরণসহ জনগনকে গুলি করে হত্যা করার জন্য দেশের মানুষ যেমন স্বৈরাচারিনীকে ভুলে যাবেনা। তেমনি এদেশের মহান মুক্তিযুদ্ধে যাদের বিরোধিতা ছিলো তাদেরকেও ভুলে যাবে না। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া যাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, বেগম জিয়ার আঁচলের নিচে থেকে যারা প্রতিষ্ঠা পেয়েছেন রাজনীতিতে। তারা উদ্ভট কথা বলতে নিজেরা লজ্জাবোধ করে না, এসব দেখে আমরা লজ্জা পায়। তবে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে মানুষ ধানের শীষকে জয়ী করে এসবের উচিত জবাব দেবে। ধানের শীষের বিপুলভোটে বিজয়ী হবার সম্ভাবনা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। নারী কর্মীদেরকে ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা ও বিকাশ নম্বর চাওয়া গণতান্ত্রিক ভোটের কোনো অংশ নয়। এদের অপতৎপরতা ব্যালট ও ভোটের মাধ্যমে রুখে দিতে হবে। পাবনা-৫ আসনের ব্যালটই প্রমান করবে এটি ধানের শীষের জায়গা। গতকাল সদরের সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীপুরে বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস সামাদ খান মন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নী স্বপন, সদর থানা বিএনপির সাবেক সভাপতি কে এম মুসা, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক মুকু, মোকাদ্দেস আলী মানুসহ নেতৃবৃন্দ। সভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

