মক্কা প্লাজা চত্বরে নির্বাচনী সমাবেশে এ্যাড.শিমুল বিশ্বাস
নিজস্ব প্রতিনিধি : জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষে ভোট দিলে উন্নয়ন হবে, এই বার্তায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মক্কা প্লাজার সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেন, দক্ষিন পূর্ব এশিয়ার আপোসহীন নেত্রী, এদেশের কোটি কোটি ভালোবাসার স্পন্দন খালেদা জিয়ার আঁচলে থাকা কেউ কেউ এখন এমন সমালোচনা করে, শুনলে আমরাই কষ্ট পাই। যারা বলে, তাদের লজ্জা হয় না এবং তারা কষ্টও পায় না। বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করবে। বিএনপির গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে। আর পাবনাতে আমি আমার পর্যবেক্ষণ থেকে বলছি, বিএনপির পক্ষে মানুষ জেগে উঠেছে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাউকে কোনো পক্ষ নিতে হবে না। নিজেদের ওপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবেন পালন করুন। আমরা চাই সকলের অংশগ্রহনে আনন্দময় ও উৎসবমূখর হোক নির্বাচন। ইদানিং একটি দলের পক্ষ থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে মহিলা কর্মীদের দিয়ে মানুষের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও বিকাশ নম্বর নেওয়া হচ্ছে। এটা তো অন্যায় কাজ। আর জান্নাত ও দোজখের মালিক তো মহান আল্লাহপাক। জমিনের কোনো মানুষ বা দলের এখানে তো কিছু করার নেই। তিনি বলেন, সকল অন্যায় ও ভাওতাবাজির অবসান ঘটিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি বিপুলভোটে ধানের শীষ বিজয়ী হবে। সভায় সভাপতিত্ব করেন সদর পৌর ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান ড্রাইভার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুননবী স্বপন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড.. আরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জেলা বিএনপির সদস্য সেলিম আহম্মেদ এবং কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল্লাহ শেখ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র সাধারণ সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা সম্রাট, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মকু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তর) এসএম আদনান উদ্দিন। সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান টুটুল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে সাগর, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র লাইন সেক্রেটারি শাহীন শেখ, জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক মনির হাসান ফরিদসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিক নেতারা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা সম্রাট।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

