স্টাফ রিপোর্টার : এ্যাস্ট্রাস পৌর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকালে স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড: আব্দুল হান্নান। স্কুলের পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। এসময় সরকারি পাবনা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আহসান হাবিব, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক রাবেয়া খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রবিউল ইসলাম চৌবে ডাবলু, শফিকুর রহমান, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলমসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শুরুতেই ছিল শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর মার্চপাস এবং ডিসপ্লে। পরে ৫৩টি ইভেন্টে স্কুলের ২শ ৭৩ জন প্রতিযোগী অংশ নেয়। খেলা শেষে কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

