এফএনএস বিনোদন: বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিনদোশি আদালতে রাখির আগাম জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু তা নামঞ্জুর করেন আদালত। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের আম্বোলি থানা পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার। গত বছরের ৮ নভেম্বর রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। এ মামলায় রাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাখির গ্রেপ্তার হওয়ার খবর জানিয়ে নিজের ভেরিফায়েড টুইটে শার্লিন লিখেন, ‘ব্রেকিং নিউজ! আম্বোলি পুলিশ রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে।’ পাশাপাশি নিজের দায়ের করা মামলার জন্য রাখি গ্রেপ্তার হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। রাখি সাওয়ান্তকে গ্রেপ্তারের খবরটি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন শার্লিন চোপড়ার আইনজীবী সোহালি শরীফ। গত বছরের শেষের দিকে বাকযুদ্ধে জড়ান রাখি সাওয়ান্ত ও শার্লিন চোপড়া। রাখিকে নিয়ে শার্লিন চোপড়ার মন্তব্য ব্যক্তিগত জীবনে ক্ষতিকর প্রভাব পড়েছে বলে দাবি করেন রাখি। তারপর ৫ নভেম্বর মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাখি সাওয়ান্তের পক্ষে মামলা দায়ের করেন তার আইনজীবী। ৮ নভেম্বর রাখির বিরুদ্ধে পাল্টা মামলা করেন শার্লিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
