শহর প্রতিনিধি ॥ ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবীতে এবং চট্টগ্রামের রাউজানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আয়োজনে শহরের শ্রীশ্রী জয়কালীবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে মিছিলটি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার মন্দির প্রাঙ্গনের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার সভাপতি আশিষ বসাক, পাবনা মহা শ্মশান কমিটির সভাপতি প্রবাস ঘোষ দুখু, হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার যুগ্ন সদস্য সচিব তাপস দাসসহ অনেকে। বক্তরা বলেন, মিথ্যা ও ভিত্তিহীন ধর্ম অবমাননার অভিযোগ তুলে একজন মানুষকে হত্যা করা মানবতা ও আইনের চরম লঙ্ঘন। বক্তারা দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান। একই সাথে বক্তারা চট্টগ্রামের রাউজানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং সংখ্যালঘুদের জানমাল রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

