স্টাফ রিপোর্টার : নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই এখন আমাদের মুল লক্ষ্য। আমরা জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ থেকে নির্বাচন করতে পারি তবে গণমানুষের আশা পুরণ হবে এবং গণতান্ত্রিক ভাবে তারা তাদের নেতা নির্বাচিত করবেন। পাবনার সাংবাদিকতার অতীত ঐতিহ্য রয়েছে। সেই ধারা অক্ষুন্ন রেখে আপনারা নিজ নিজ পরিসর থেকে সরকারকে সহাযোগিতা করুন। জনগনের কল্যাণের সাথে সম্পৃক্ত যে কোনো শুভ উদ্যোগের সাথে জেলা প্রশাসন রয়েছে। জেলাবাসীর কল্যাণে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে ও যাবে। মানুষের ন্যায় সঙ্গত মৌলিক অধিকার সংরক্ষনে জেলা প্রশাসনকে সহযোগিতা করুন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টার সবটুকু ঢেলে দিবো। গতকাল দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক সৌজন্য বৈঠকে তিনি এসব কথা বলেন। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি রুমী খোন্দকার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। এ সময় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

